সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়ালি নিহত

0
65

মোমিনূর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা শ্যামনগর গাবুর ইউনিয়নের এক মৌয়ালী সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) মৌয়ালী এবং তার সাথে থাকা সহযোগী গন প্রতি দিনের নেই মধু সংগ্রহ করতে ছিলো এ সময় মৌয়াল বাঘের আক্রমণ এর শিকার হয়। বাঘের আক্রমণ এর শিকার হলে শনিবার সকালে স্বজনদের খবর দেন সাথে থাকা মৌয়ালরা। এর পারে স্বজনরা এবং সাথে থাকা মৌয়ালরা তার মরা দেহ বাঘের থেকে উদ্ধার করে নিহত বাড়ির ফেরে।

নিহত নাম মো মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪০) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত. কাশেম গাজীর ছেলে।

নিহতের স্বজন আশিকুর রহমান জানান, বাচ্চু গাজী আমার দুলাভাই। সকালে খবর পেয়েছি বাঘের আক্রমণে তিনি নিহত হয়েছেন। মরদেহ নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন সঙ্গে থাকা মৌয়ালরা।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা ইকবাল হুসাইন চৌধুরী জানান, বাঘের আক্রমণে মৌয়াল নিহতের খবর শুনছি। তাকে তার সহযোগীরা উদ্ধার করেছে।


সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়ালি নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here