নড়াইলে কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের শুভ উদ্বোধন

0
92

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

অদ্য ২০ এপ্রিল ২০২৪ (শনিবার) ০৯:৩০ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং ইন-সার্ভিস ট্রেনিং, ঝিনাইদহ এর সহযোগিতায় পুলিশ লাইনস্ ড্রিলসেডে ০৭ দিন মেয়াদী কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের আয়োজন করা হয়। অদ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। পুলিশ সুপার মহোদয় বলেন, “পুলিশ সদস্যদের কর্তব্যকর্মে দক্ষতা অর্জন করানো এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। “৭ দিনের প্রশিক্ষণ শেষে পুলিশ সুপার মহোদয় নিজে মূল্যায়ন পরীক্ষা নিবেন।

প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে ট্রেনিং সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন। পরিশেষে পুলিশ সুপার মহোদয় ভবিষ্যতে প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন ভিডিও ক্লিপস সংযোজন করে প্রশিক্ষণকে আরো আনন্দময় করা যায় তার ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময়ে মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


নড়াইলে কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের শুভ উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here