শ্যামগঞ্জে ইলেকট্রিক দোকান থেকে ৪৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হওয়ার অভিযোগ উঠেছে

0
118

সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

শ্যামগঞ্জ বাজার চক বাজার (চুড়ি মহলে) ১৯ এপ্রিল রোজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে শ্যামগঞ্জে ইলেকট্রিক দোকান থেকে ৪৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।

ভুক্তভোগী মোঃ রায়হান ইলেকট্রনিক্সের মালিক বলেন, ১৯ এপ্রিল সকাল সাড়ে নয়টায় আমার দোকানের কর্মরত ছেলেটি দোকান খুলে দেখতে পায় মোবাইলের কাভারগুলো এলোমেলো ভাবে পড়ে আছে। কাভার গুলো দেখার পর বুঝতে পারলাম মোবাইল গুলো সব নিয়ে গেছে কাবারগুলো শুধু ফেলে রেখেছে। মোট ৪৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে, যার মধ্যে ছিল রেডমি, শাওমি সহ দামি  মোবাইল। এই মোবাইল গুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন দোকানের ক্যাশে নগদ টাকা ছিল ৮০ হাজার  সেগুলোও নিয়ে গেছে চোর চক্র।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত ওসি সুমন চন্দ্র রায় বলেন চুরি হওয়া ঘটনাটির সত্যতার প্রমাণ পাওয়া গেছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।


শ্যামগঞ্জে ইলেকট্রিক দোকান থেকে ৪৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হওয়ার অভিযোগ উঠেছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here