রায়পুরায় গণসংযোগে ব্যস্ত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লায়লা কানিজ লাকী

0
128

তাছলিমা আক্তার

রায়পুরা উপজেলা নির্বাচনে আগ্রহী প্রার্থীরা উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রতিটি এলাকায় প্রার্থীদের সঙ্গে ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষও প্রচারণায় অংশ নিচ্ছে।

উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ (লাকী) দিন-রাত ব্যাপক গণসংযোগ করছেন। এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ (লাকী) তার নিজস্ব নানা কৌশলে গণসংযোগ করে যাচ্ছেন। তিনি উপজেলার হাইমারা, চানপুর, মরজাল, মির্জাচর, বাশঁগাড়ি, ডৌকারচর, চান্দেরকান্দি, রায়পুরা সদর, মির্জানগর, চর-আড়ালিয়া ইউনিয়নসহ প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ডৌকারচর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ ফরাজী, চান্দেরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন খন্দকার মিতুল,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী লায়লা কানিজ (লাকী) বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।


রায়পুরায় গণসংযোগে ব্যস্ত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লায়লা কানিজ লাকী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here