লোহাগড়া থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১

0
54

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

অদ্য ২৮ এপ্রিল ২৪ সকাল ০৮:৩০ ঘটিকার সময় জিআর মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রেমফুল শেখ (৫৮) কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি রেমফুল শেখ (৫৮) নড়াইল জেলার লোহাগড়া থানার পৌরসভাধীন পোদ্দারপাড়া গ্রামের মৃত মালেক শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে।

আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


লোহাগড়া থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here