শাবিপ্রবিতে অনশনরত ১৪ শিক্ষার্থী হাসপাতালে

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে অনশন চালিয়ে যাওয়া শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। তাদের কেউই খাবার ও পানীয় গ্রহণ করেননি এই দীর্ঘ সময়ে। ফলে আরো একজনের স্বাস্থ্যের অবনতি ঘটেছে।
আজ শনিবার (২২জানুয়ারী) বেলা ১১-২০ মিনিটের দিকে অনশনকারী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার আবেদীনকে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নেয়া হয়েছে। এ নিয়ে ২৩ অনশনকারীর ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৭ শিক্ষার্থী উপাচার্যের বাসভবণের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন।

এদিকে,অনশনরত শিক্ষার্থীদের পাশে চিকিৎসক ছাড়াও সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রলীগের ২০- ২৫ জনের টিম গত পরশু থেকে রয়েছে। তাদের সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ২৩ জনের মধ্যে এরই মধ্যে হাসপাতালে যে ১৬ জনকে নেয়া হয় তারাও অমশন চালিয়ে যাচ্ছেন। ২৩ জনের সকলে কেউ কোন খাবার বা পানীয় গ্রহণ করছেন না। এমনকি তারা স্যালাইনও গ্রহণ করছেন না। বাধ্য হয়ে শুধু শিরায় স্যালাইন দিতে হচ্ছে,পাশাপাশি ট্রিটমেন্ট চলছে। এরকম ক্ষেত্রে বড় কোনো শারীরিক সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে নাজমুল হাসান বলেন,সমস্যা বাড়ছে। একজন ছাত্রের জ্বর চলে এসেছে। আরেকজন ছাত্রীকে মুখে খাবার দেয়া না গেলে তার অবস্থা বিপদের দিকে যেতে পারে বলে জানিয়েছন মেডিসিন বিভাগের প্রধান শিশির রঞ্জন চক্রবর্তী।


শাবিপ্রবিতে অনশনরত ১৪ শিক্ষার্থী হাসপাতালে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here