কুমিল্লায় কোরবানির পশু বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

0
48

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লায় গরু বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় এদুর্ঘটনা ঘটে। বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম।

ইনচার্জ মঞ্জুরুল জানান, ঢাকা থেকে ১৭টি গরু নিয়ে লাকসামের দিকে যাচ্ছিল একটি ট্রাক। কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দ্যেশ্যে তারা যাচ্ছিলেন। ইলিয়টগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। এসময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আশপাশে ছিঁটকে পড়ে ট্রাকে থাকা গরুগুলো। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে রাসেল নামের একজনের পরিচয় আমরা পেয়েছি। তিনি গরু ব্যবসায়ী। অন্যজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় দুইটি গরু মারা গেছে। আরও ১৫টি গরু স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে নেয়া হয়েছে।


কুমিল্লায় কোরবানির পশু বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here