ঝিকরগাছায় কাকমারি গ্রামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ ইউপি সদস্যের মৃত্যু

0
69

মো: আব্দুল জব্বার,স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

যশোরের ঝিকরগাছা দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) তালিমুল ইসলাম খাঁন (৪০) চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত অনুমান ২টার দিকে ইউপি সদস্য তালিমুলের ঘরের দরজা বাইরে থেকে কে বা কারা দরজায় সিটকিনিতে লোহার তার দিয়ে আটকিয়ে জানালা দিয়ে ঘরের মধ্যে রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহুত্বের মধ্যে পুরো ঘরে আগুন জ্বলে যায়। তখন ইউপি সদস্য ও পরিবারের চিল্লাচিল্লি বাড়ির আসে পাশের লোকজন শুনতে পেরে দেখে তালিমুলের পুরো ঘরে আগুন জ্বলছে। এসময় তালিমুলের ছোট ভাই তাদের বাাঁচাতে গেলে সেও আগুনে দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে তাদের সবাইকে বের করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভোরবেলায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়।

আহতদের তিনজনের শরীরের দুই তৃতীয়াংশ পুড়ে যাওয়ার পর চিকিৎসারত অবস্থায় সোমবার (১৯ আগস্ট) গভীর রাতে ইউপি সদস্য (মেম্বার) তালিমুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) মাগরিব বাদ তার গ্রামের মসজিদে জনাজা শেষে এলাকার গণকবর স্থানে সমাধিত হবে বলে জানা যায়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারী গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে। মামলার জের ধরে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। বর্তমানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।


ঝিকরগাছায় কাকমারি গ্রামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ ইউপি সদস্যের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here