পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম,লালমনিরহাট সদর প্রতিনিধি

লালমনিরহাটে পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখা ভবনে উক্ত আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজিদুর রহমান, উপ-মহাব্যবস্হাপক ও অঞ্চল প্রধান, পূবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়, রংপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক সহকারী-মহাব্যবস্হাপক ও শাখা প্রধান,পূবালী ব্যাংক পিএলসি, রংপুর শাখা, রংপুর।সহ ব্যাংক কর্মকতা-কর্মচারী, গ্রাহক, অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে,আর্থিক পরিকল্পনা, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোগক্তার জন্য বিশেষ ঋণ, কৃষি ঋণ, ব্যবসায়িক ঋণ, সঞ্চয় জমা, ব্যাংক হিসাব খোলার নিয়ম, রেমিট্যান্স, ভোক্তা সুরক্ষা, ব্যাংকিং সুবিধা-অসুবিধা, মোবাইল ব্যাংক সুবিধা ও নিরাপত্তা সম্পর্কে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাজিদুর  রহমান বলেন,অর্থের যথাযথ ব্যবহার করা জানাকেই আর্থিক সাক্ষারতা বলে। জালিয়াতি, প্রলোভন, ও মানি লন্ডারিং সম্পর্কে তিনি বক্তব্যে তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আব্দুর রাজ্জাক বলেন, অর্থের সঠিক ব্যবহার সম্পর্কে জানাকেই আর্থিক সাক্ষরতা বলে।তিনি আরও বলেন আর্থিক ভাবে ভালো থাকার জন্য আর্থিক সাক্ষরকার গুরুত্ব অপরিসীম।

আ.ত.ম রেদওয়ানুর রশীদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রদান, পূবালী ব্যাংক পিএলসি,লালমনিরহাট শাখা এর সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles