পূর্বধলায় চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালিত

মোঃ সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা পূর্বধলা উপজেলার ৯নং খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকারের পদত্যাগ দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী।

অদ্য বুধবার ১১ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় খলিশাপুর ইউনিয়নের ফাজিলপুর বাজারে তার বিভিন্ন অনিয়ম ও বিভিন্নভাবে সাধারন মানুষকে হয়রানির অভিযোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শত শত লোকজন তার পদত্যাগের দাবি করেন। অন্যথায় কঠিন আন্দোলনের হুমকি দেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পূর্বধলা উপজেলা বিএনপির নেতা মোঃ গোলাম মোস্তফা বাচ্চু, ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন রব্বানী, খলিশাপুর ইউনিয়নের কৃষকদলের সভাপতি মোঃ আদম আলী, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আলমগীর কবির, সানোয়ার হোসেন মানিক, খলিশাউড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সামছুল হক, লাল চাঁনসহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, খলিশাউড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কমল সরকার আওয়ামী লীগের সরকারের সময় বিএনপির নেতা কর্মীদের বিভিন্নভাবে মামলা হামলা ও নির্যাতন করে। নেতাকর্মীদের নৌকায় ভোট প্রদানের জন্য জোড় করে বাধ্য করতেন। এ সময় বক্তারা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। অন্যথায় কঠিন আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা।

কমল চেয়ারম্যানের সাথে তাহার বিরোদ্ধে উক্ত মানববন্ধন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে ফোনে তিনি বলেন, আমি এলাকায় নাই, উপজেলায় একটি দরবারে আছি, এ বিষয়ে পরে কথা বলবো।


পূর্বধলায় চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles