নড়াইলে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হামলায়! এসিল্যান্ডসহ ২ সাংবাদিক আহত

0
71

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে সরকারী আশ্রয়ন প্রকল্পের বেড়ী বাঁধ বা চলাচলের প্রধান রাস্তা দখল করে কতিপয় ভূুমিদস্যু ভবন নির্মাণ করে। সরকারী রাস্তা বন্ধের বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যম সংবাদ প্রকাশিত হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার (৯ সেপ্টম্বর)বিকালে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন সরকারী রাস্তা দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযান চলাকালীন মিডিয়াকর্মী কালিয়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম ও আমানত ইসলাম পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাচিবুর রহমান, সদস্য রাসেল বিশ্বাস এবং সাংবাদিক শেখ ফসিয়ার রহমান অভিযান পরিচালনার তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থানে যান। হঠাৎ করে তালেব মুন্সির নেতৃত্বে একদল ভূমি দস্যুরা এসিল্যান্ড আব্দুলা আল মামুন, সার্ভেয়ার বাবুল আক্তারসহ সাংবাদিকের ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। সাংবাদিকদের মোটরসাইকেল ভাংচুর, ক্যামেরা ছিনতাই, টাকা লুট করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত দুই সাংবাদিক মোঃজিহাদুল ইসলাম ও শেখ ফসিয়ার রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করা করে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় উপজেলার নড়াগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাংবাদিক ও প্রশাসনের উপর হামলার ঘটনায় তীব্র নিদা ও দোষীদর আইনের আওতায় আনার দাবী জানিয়েছে কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম শাহীসহ জেলা ও উপজলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ বিষয় উপজেলার নড়াগাতী থানার ওসি মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, এখনও অভিযাগ পায়নি। পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

কালিয়া উপজলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলন, সরকারী কাজে বাধাদানের বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


নড়াইলে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হামলায়! এসিল্যান্ডসহ ২ সাংবাদিক আহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here