দিনাজপুরে হাসপাতালের ঘুষখোর কর্মচারীকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের আলটিমেটাম, ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার

0
70

মোঃ আব্দুল্লাহীল কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফের কাছ থেকে শ্রান্তি বিনোদনের ছুটি ও বাজেট পাশের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর সম্মিলিতভাবে একটি অভিযোগ দাখিল করেন স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিড ওয়াইফগণ। পাশাপাশি উপজেলা ছাত্র জনতার নিকট মৌখিক অভিযোগ করলে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন বাদী হয়ে ঘোড়াঘাট সরকারি কলেজের শিক্ষার্থীরা, ঘোড়াঘাট রক্তদান সেচ্ছাসেবী সংগঠন, হেল্পফুল ফাউন্ডেশন অব ঘোড়াঘাট ও অন্যান্য শিক্ষার্থীরা সহ আরও একটি অভিযোগপত্র ইউএইচএফপিও বরাবর দাখিল করা হয়। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

অভিযোগের বিষয়ে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খান জানান, আমি সাধারণ শিক্ষার্থীদের নিকট লিখিতভাবে জানিয়েছি অভিযুক্তের বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ ঘুষের টাকা উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করবো।


দিনাজপুরে হাসপাতালের ঘুষখোর কর্মচারীকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের আলটিমেটাম, ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here