কুলিয়ারচরে নৌকার বিজয়

মোঃ জসিম উদ্দিন,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

৬ষ্ট ধাপে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ আলাল উদ্দিন নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মত জয়লাভ করেছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় কুলিয়ারচর উপজেলা কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী ।

এতে নৌকা প্রতীক নিয়ে আলহাজ আলাল উদ্দিন ৮৪২৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মাসুদ ঘোড়া প্রতীক নিয়ে ৬৪২৪ ভোট পেয়েছেন। ২,০০৩ ভোট বেশি পেয়ে তিনি জয় লাভ করেন।

এছাড়া মোটর সাইকেল প্রতীক নিয়ে আদিলুজ্জামান খাঁন পেয়েছেন ৪১৪ ভোট। টেলিফোন প্রতীক নিয়ে মোঃ ইসমাইল খাঁন পেয়েছেন ৯২৪ ভোট। মোঃ জসীম উদ্দিন খাঁন আনারস প্রতীকে পেয়েছে ৬৭ ভোট। মোঃ রুবেল মিয়া হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট। মোঃ সৌরভ আহম্মেদ চশমা প্রতীকে পেয়েছেন ২৭২ ভোট। বেনজীর আহাম্মেদ টেবিল প্যান প্রতীকে পেয়েছেন ১০১ ভোট। এই ইউপিতে মোট ভোটার ছিলো ২২,৪৪৬ জন।

উল্লেখ্য, এর আগে ৩য় ধাপে ব্যালটে অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলার ৫ ইউপিতে নৌকার প্রার্থীরা জয়লাভ করে।


কুলিয়ারচরে নৌকার বিজয়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here