ডিমলায় নাবিল পরিবহন ও বিজিবির পিকআপ গাড়ি মুখোমুখী সংঘর্ষ, আহত-০১

নুরুজ্জামান সরকার,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের কেয়ার বাজার নামক স্থানে নাবিল পরিবহন ও বিজিবির পিকআপ গাড়ি মুখোমুখী সংঘর্ষ হয়।এতে বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়ির ড্রাইভার সিপাহী মোহাম্মদ আরিফ আহত হন।তাৎক্ষনিক ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজ মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী ২০২২খ্রি:) সকাল ৮ টায় ২০ মিনিটে ঢাকা থেকে ডিমলার উদ্দেশ্যে আসা নাবিল পরিবহন বাসের সাথে ডিমলা থানা হাট বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়িটির সংঘর্ষ হয়।

জানা যায়, পিকআপ গাড়িটি ৫১ ব্যাটেলিয়ান বিজিবি রংপুর দরবার হলের উদ্দেশ্যে রওনা হলে কেয়ার বাজার নামক স্থানে নাবিল পরিবহনের সাথে সংঘর্ষে দূর্ঘটনা ঘটে।

ডিমলা থানার তদন্ত (ওসি) বিশ্বদেব জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে আছে।


ডিমলায় নাবিল পরিবহন ও বিজিবির পিকআপ গাড়ি মুখোমুখী সংঘর্ষ, আহত-০১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here