ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

0
45

লালমোহন (ভোলা) প্রতিনিধি

আসন্ন ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৬ ভোলা -৩ আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ধানের শীষ) মনোনিত প্রার্থী, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাড়ে ১২ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজের নিকট থেকে মেজর অবঃ হাফিজ উদ্দিন এর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির প্রতিনিধি দল।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, ভোলা–৩ আসনের জনগণ আমাদের আস্থা ও বিশ্বাসের জায়গা। অতীতে যখন সুষ্ঠনির্বাচন হয়েছে, তখন এই এলাকার মানুষ মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পাশেই ছিল। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, এবারও জনগণ তাদের রায় ধানের শীষের পক্ষেই দেবে।”

দেশের বিদ্যমান পরিস্থিতিতে আসন্ন নির্বাচন নিয়ে কোনো ভয় বা শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল বলেন, “আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ১৯৭১ সালে জীবন বাজি রেখে যিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, সেই নেতা মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে, তারা কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না।”

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো.জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, ফয়সাল তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন মিয়া, শ্রমিক দলের সদস্য সচিব ফরহাদ রেজা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ প্রমুখ।


ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here