বিগত সরকারের আমলে নামে মাত্র ভোট হয়েছে – আলতাফ হোসেন চৌধুরী

0
17

স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

পটুয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে নামে মাত্র ভোট হয়েছে।

৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমেদ তালুকদারের নেতৃত্বে এক নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ১ আসনের প্রধান নির্বাচন সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আসাদুল কবির শাহীন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির,আব্দুল করিম মৃধা কলেজের অধ্যাপক শাহারিয়া সারমিন প্রমুখ।

সকালে তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাঙ্গাসিয়া এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ১২ ফেব্রুয়ারী নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করেন।


বিগত সরকারের আমলে নামে মাত্র ভোট হয়েছে – আলতাফ হোসেন চৌধুরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here