এক ঘন্টার ব্যবধানে ভোলার বোরহানউদ্দিনে একই যায়গায় পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনা।

ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের আবুল মিয়ার বাজারে বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি ঘরে উঠিয়ে দেয়। ঘরটি ভেঙ্গে বাসটি খাদে পড়ে যায় । এসময় পথচারী বাক প্রতিবন্ধি (বোবা) খোরশেদ -(৬০) নামের একজন ঘটনাস্থলে নিহত হয়। নিহত খোরশেদের বাড়ি টবগী ৩ নং ওয়ার্ডের আজম স্যারেগো বাসা বলে জানা যায়।

 

ঘন্টা দুয়েক পর একটি গ্যাসের বোতল বহনকারী ট্রাক উল্টো সাইডে খাদে পরে যায়।
এসময় খটনা স্থলে চালক গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়।
পথচারী ও সাধারন মানুষের দাবি রাস্তার কাজ নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো নিম্ন মানের বিকল্প পথ তৈরি করার কারনে রাস্তা সরু হয়ে যায়।এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।সেই সাথে বাড়ছে যাত্রীদের ভোগান্তি।

সুশীল সমাজের মানুষের দাবি যেন খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শেষ করা হয়।


এক ঘন্টার ব্যবধানে ভোলার বোরহানউদ্দিনে একই যায়গায় পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here