থার্ড টার্মিনালের র‍্যাম্পে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

0
9

ঢাকা বিভাগীয় প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে থার্ড টার্মিনালের র‍্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতরা হলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় তারা দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পরে আহত চারজনকে দ্রুত উদ্ধার করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনাটি কী কারণে ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


থার্ড টার্মিনালের র‍্যাম্পে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here