কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ

0
41

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মো.হেলাল শেখ (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ মো.হেলাল শেখ কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) রাত ৮ টার দিকে তিন জেলে একটি নৌকা করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে নোঙর করা ফেরির সাথে মাছ ধরার নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা তিন জেলে পানিতে পড়ে যায়। পরে দুই জেলে সাঁতরে পানির ওপরে উঠে আসলে পারলেও হেলাল শেখ স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়। পরে খবরে কালিয়া থানা পুলিশ ও কালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ জেলেকে উদ্ধার তৎপরতা শুরু করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত হেলাল শেখের কোন সন্ধান পাওয়া যায়নি। হেলাল শেখকে উদ্ধার অভিযান চালমান রয়েছে।

এ বিষয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.হুমায়ুন কবির বলেন, প্রাথমিক পর্যায়ে নিখোঁজের ঘটনাস্থল ফায়ার সার্ভিস পরিদর্শন করেছে। খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালান রয়েছে।


কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here