পিরোজপুরে ডাকাত দলের সরদার ও অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেপ্তার

0
29

পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের একাধিক চাঞ্চল্যকর মামলার ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সরদার ও অজ্ঞান পার্টি চক্রের মূলহোতা মো. চুন্নু মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চুন্নু মোল্লা নড়াইলের নড়াগাতি থানার ডহরবল্যাহাটি গ্রামের মো. ওহাব মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, গত ২৫ আগস্ট ভোরে পিরোজপুর সদর উপজেলার এমরান শেখের বাড়িতে ৬-৭ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা ৪ লাখ ৭৩ হাজার ২০০ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় ডাকাতির মামলা হয়।

এ ছাড়া গত ২ আগস্ট পিরোজপুর জেলা হাসপাতালের সামনে ইজিবাইকচালক মো. আবু বক্করকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। এ ঘটনায়ও সদর থানায় মামলা হয়।

র‌্যাব-৮ জানায়, মামলা হওয়ার পর চুন্নু মোল্লা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চুন্নু মোল্লাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


পিরোজপুরে ডাকাত দলের সরদার ও অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here