ধুনটে নাশকতা মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

0
36

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে বিএনপি ও যুবদল নেতার দায়ের করা একটি নাশকতা ও অপরটি এমপির গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের আকতার হোসেন তালুকদারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুর রহমান ময়নুল (৩৭) এবং গোসাইবাড়ী ইউনিয়নের মৃত মঞ্জুর সরকারের ছেলে ও ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মোঃ আবু বক্কর সরকার (৪৭)।

এ ঘটনায় পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধুনট শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মশাল মিছিল বের করেন। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তাঁর সহযোগীরা মিছিলে বাধা দিলে মিছিলকারীরা তাঁদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার দুই দিন পর ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। এতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৬ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি মামদুদুর রহমান ময়নুল (৩৭) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ধেরুয়াহাটি গ্রামের মো. আকতার হোসেন তালুকদার ছেলে।

অপরদিকে মামলাটি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের। ওই নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির প্রার্থী ছিলেন গোলাম মোহাম্মদ সিরাজ। ১১ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগে তিনি ধুনট সদরের কলাপট্টি এলাকায় গেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর গাড়িবহরে হামলা চালান। ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের এ ঘটনায় বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় ছয় বছর পর ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

ধুনট থানার ওসি মোঃ আতিকুল ইসলাম বলেন, দুটি মামলার তদন্তে মাহমুদুর রহমান ময়নুল ও আবু বক্কর সরকারের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


ধুনটে নাশকতা মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here