সাংবাদিক জি এম রফিকের ওপর হামলার প্রতিবাদ, দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি

0
10

নিজস্ব প্রতিনিধি

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় কর্মরত খুলনা বিভাগের সাংবাদিকদের সংগঠন ‘খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্য সাংবাদিক মো. রফিকুল ইসলাম গাজীর (জি এম রফিক) ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

গতকাল ৯ সেপ্টেম্বর বুধবার রাজধানীর তেজগাঁওস্থ রেজিস্ট্রি কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে জি এম রফিকের ওপর একদল ব্যক্তি হামলা চালায় । সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা-কর্মচারীর ইন্ধনেই তাঁর ওপর এই হামলা হয়ে থাকতে পারে। বিষয়টি দ্রুত তদন্ত করে হামলার নেপথ্যের ব্যক্তিদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার সংগঠনের  নির্বাহী কমিটির পক্ষে সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল এক বিবৃতিতে বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। হামলাকারীদের গ্রেপ্তারে গড়িমসি কিংবা ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম অবিলম্বে আগামী রোববারের মধ্যে এ হামলার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

দফতর সম্পাদক,খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকা।


সাংবাদিক জি এম রফিকের ওপর হামলার প্রতিবাদ, দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here