মাধবপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে বিদায় সংবর্ধনা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার দুপুর ৩ঘটিকায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধবপুর প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা মিলনায়তন স্বচ্ছতায় অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০১৯ সাল হতে বর্তমান পর্যন্ত এই ৪ বছরে  চাকুরী হতে অবসর গ্রহনকারী ৪০জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে ৬জন প্রধান শিক্ষক, ২৭ জন সহকারী শিক্ষক অবসর এবং ৭ জন শিক্ষক কর্মরত অবস্থায় মৃত্যুবরন করেন।শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সল এর পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকগণকে এবং প্রয়াতদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রি ও পবিত্র গ্রন্থ তুলে দেন সমিতির উপদেষ্টা মন্ডলীর সভাপতি-উপজেলা চেয়ারম্যান জনাব এস এফ এ এম শাহজাহান ও প্রধান উপদেষ্টা-উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মঈনুল ইসলাম মঈন এবং উপদেষ্টা-উপজেলা শিক্ষা অফিসার জনাব ছিদ্দিকুর রহমান।
সাধারন সম্পাদক অনুপ কুমার রায়ের স্বাগত বক্তব্য সহ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি বিজয় কুমার আচার্য্য, শিক্ষক সমিতির সাবেক সফল সভাপতি রেজিয়া সুলতানা তরফদার, কাশিমপুর সপ্রাবির সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব চৌধুরী, পিয়াইম নাছির উদ্দিন সপ্রাবির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শেখ কামরুল হাসান প্রমুখ।

মাধবপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে বিদায় সংবর্ধনা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles