ভোলার লালমোহনে আদালতের রায় উপেক্ষা করে জমি জবরদখল করে ঘর উত্তলন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

লালমোহনে আদালতের রায়কে উপেক্ষা করে জমি জবরদখল করে ঘর উত্তলন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লালমোহন ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের পেশকার হাওলা মোঃ সিরাজুল ইসলামের বসত বাড়িতে শুক্রবার সকালে বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙ্গে নতুন ঘর উত্তলন করে লালমোহন আরজু হোটেলের মালিক আজহর উদ্দিন (জান্টু) সিরাজ আরিফ সহ তাদের ভাড়া কৃত ১৫/২০ জনের একদল ক্যাডার বাহিনী।

মোঃ সিরাজুল ইসলাম অভিযোগ করে জানান, দীর্ঘ দিন আগে পেশকার হাওলা মৌজার এসএ ১০৯৪ খতিয়ানের ৪৮ শতাংশ জমি খরিদ করে বাড়ি ঘর করে বসবাস করে আসছি।পরে এ জমি মালিকানা দাবি করে আসছিল একই এলাকার মোঃ কাঞ্চন তাতে এলাকায় কয়েকবার বিচার ফয়সালা হয় কাঞ্চন কোন কাগজ পত্র দেখাইতে পারনি। পরে ভোলা কোর্টে একটি মামলা দায়ের করেন যার দেওয়ানিমোকদ্দমা নং ৩৫/৯৮ লাল সে মামলায় ২৯/৮/২০১১ ইং সালে আমার পক্ষে রায় হয়।

আমি শারীরিক ভাবে অসুস্থ তাই ভোলাতে থাকি সুযোগে গত শুক্রবার সকালে আজহার উদ্দিন জান্টু গংরা আমার বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙে জায়গা দখল করে একটি ঘর নির্মাণ করে।

এঘটনা লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


ভোলার লালমোহনে আদালতের রায় উপেক্ষা করে জমি জবরদখল করে ঘর উত্তলন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles