তালতলীতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

তালতলীত (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা এস. এম সাদিক তানভীর।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, রেজবি উল কবীর জোমাদ্দার, তালতলী প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাইরাজ মাঝী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় নবাগত ইউএনও এস এম সাদিক তানভীর বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার সাথে যারা জড়িত আমি সবাইকে সম্মান করি। তিনি আরো বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের উপজেলায় দ্বায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে দুর্নীতিমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধসহ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন করে একটি আধুনিক তালতলী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


তালতলীতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles