বড়লেখায় নাট্যযোদ্ধা সিলেটের আয়োজনে ইফতার মাহফিল

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:

“নাট্যযুদ্ধে জয় হউক অসম্ভবের” এ স্লোগানকে লালন করে মৌলভীবাজারের বড়লেখায় ঐতিহ্যবাহী নাট্যসংগঠন “নাট্যযোদ্ধা সিলেটের” আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ এপ্রিল) পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নাট্যযোদ্ধা সিলেটের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ,
সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান, বড়লেখা উপজেলা শাখার সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, রূপায়ন নাট্যদলের সভাপতি ডা. আ.হ.ম জুনায়েদ সিদ্দিকী, সহ-সভাপতি সুপ্রিয় দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম ইমন, বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি কবি বিদ্যুত রঞ্জন দেব নাথ, আয়াজ বাঙ্গালী, পাতাকুড়ি শিশু কিশোর থিয়েটারের সভাপতি তাজুল ইসলাম, নির্যাস সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক ইসলাম জাভেদ, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, নাট্যযোদ্ধা সিলেটের সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা শাখার মহিলা বিষয়ক সম্পাদক শেফালী রানী পাল, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, উপজেলা বাউল শিল্পী সংঘের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মন্টু, উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা শাখার সদস্য তোফাজ্জল হোসেন শান্ত, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মার্জানুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন, তারুণ্যে নাট্যগোষ্ঠীর সদস্য জালাল আহমদ, নাজমুল ইসলাম, রূপায়ণ নাট্যদলের সদস্য মনিরুজ্জামান মনি, শরফ উদ্দিন, পাথাকুড়ি শিশু কিশোর থিয়েটারের সদস্য আব্দুল জব্বার, নাট্যযোদ্ধা সিলেটের সদস্য রামকৃষ্ণ পাল, মোঃ মিফতা-উল ইসলাম সামি, প্রবাসী সমাজসেবক সংস্থার সদস্য সাদিকুর রহমান সাহেদ ও দৈনিক আশ্রয় প্রতিদিন উপজেলা প্রতিনিধি শাহরিয়ান আহমেদ শাকিল প্রমুখ।


বড়লেখায় নাট্যযোদ্ধা সিলেটের আয়োজনে ইফতার মাহফিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here