বড়লেখায় জাগরণী মিডিয়ার ওয়েবসাইট উদ্বোধন ও ইফতার মাহফিল

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় অনলাইন চ্যানেল জাগরণী মিডিয়ার ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) পৌর শহরের আলভিন রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে ইফতার পুর্ব আলোচনায় সভায় জাগরণী মিডিয়ার পরিচালক ক্রীড়া সংগঠক ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও শিমুল চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, সদর ইউনিয়ন চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, প্যানেল মেয়র রেহান পারভেজ রিপন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, বড়লেখা সরকারি কলেজের প্রধান হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপন ও ব্যাংকার আমিনুল বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন জাগরণী মিডিয়ার পরিচালক মোঃ খায়রুল ইসলাম, আখতার হোসেন, ইমরান আহমদ, আফজাল হোসেন, সাইফুর রহমান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় অতিথিবৃন্দের মাধ্যমে জাগরণী মিডিয়া অনলাইন চ্যানেলের ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।


বড়লেখায় জাগরণী মিডিয়ার ওয়েবসাইট উদ্বোধন ও ইফতার মাহফিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here