সদ্য প্রয়াত আকাবীরদের স্মরণে বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

অদ্য ২৫ এপ্রিল ২০২২ ইংরেজী মোতাবেক ২৩ রামাযান রোজ সোমবার বিয়ানীবাজারস্থ নিউ মোস্তফা হোটেল এন্ড পার্টি সেন্টারে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার উদ্যোগে সদ্য প্রয়াত আকাবীরদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে । শাখা সভাপতি শরীফ আল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসআদুযযামান এর সঞ্চালনায় ও প্রচার সম্পাদক ময়নুল ইসলামের তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সভাপতি শায়খ মাওলানা আতিকুর রহমান সাহেব।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা এমাদুদ্দীন,পৌর জমিয়তের অর্থ সম্পাদক জিয়া উদ্দীন,বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা দিলাওয়ার হোসাইন, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিয আব্দুল্লাহ,যুব জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার আহবায়ক মাওলানা আবুল কালাম ও কলেজ ছাত্র জমিয়তের প্রাক্তন সভাপতি সিদ্দিক আলম প্রমুখ।
এছাড়াও উপস্হিত ছিলেন যুব নেতা রেদওয়ান আহমদ,কলেজ ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক এবাদুর রহমান খান, বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের যুগ্ম সাধারন সম্পাদক হাফিজ শাহরিয়ার, অর্থ সম্পাদক সাদিক আহমদ,পৌর ০৯নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আহমদ কবীর খলিল, সদস্য রুম্মান আহমদ, সদস্য শাকিল আহমদ ও সদস্য আবুল কাসেম প্রমুখ।
পরিশেষে সদ্য প্রয়াত আকবীরিন ও এবি টিভির প্রতিষ্টাতা প্রয়াত সাংবাদিক আব্দুল আহাদের জন্য দোয়া কামনা করে অনুষ্টানের সমাপ্তি ঘটে।


সদ্য প্রয়াত আকাবীরদের স্মরণে বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here