Home সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা বড়লেখায় সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইফতার মাহফিল

বড়লেখায় সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইফতার মাহফিল

বড়লেখায় সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইফতার মাহফিল

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় সুড়িকান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় সুড়িকান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় ও হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ডাকবাংলো জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামতলা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা ইসলাম উদ্দিন, ২নং দাসের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, আহমেদ ফারুক মিন্টু, রহিম উদ্দিন নজরুল, মাসুক উদ্দিন, বাবুল আহমেদ, শিক্ষক আহমেদ আব্দুল ওয়াদুদ, মাওলানা মুস্তাক আহমেদ, বাহার উদ্দিন, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা আব্দুস সবুর, সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ, আমেরিকা প্রবাসী আব্দুস সাহিদ সহ উপস্থিত ছিলেন এলাকার আরো বিভিন্ন ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুল্লাহ খান।


বড়লেখায় সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইফতার মাহফিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here