বড়লেখায় নিসচা’র উদ্যোগে মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ

0
96

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও মালয়েশিয়া প্রবাসী নাজমুল ইসলামের অর্থায়নে উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) রাত ১০ ঘটিকায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের তত্বাবধানে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা সাবেক ইউপি সদস্য মখলিছুর রহমান বটল, সহ-সভাপতি তাজ উদ্দিন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সদস্য জামাল উদ্দিনের নিকট খাদ্য সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মার্জানুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য ডাঃ সারওয়ার আলম, এনাম উদ্দিন, শুভাকাঙ্ক্ষী সাইদুল ইসলাম, ডাঃ কাশেম আহমদ ও নান্দুয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি ফাহিম আহমদ প্রমুখ।

এসময় সড়ক দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ দেশ-জাতি এবং প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা রেজাউল করিম।


বড়লেখায় নিসচা’র উদ্যোগে মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here