মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোমান মিনা (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

রোমান উপজেলার তাতিকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে। তিনি টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে ঈদের নামাজ শেষে মায়ের নানিকে কাপড় দিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন রোমান ও তার বন্ধু নাসিম। মোটরসাইকেল যোগে ফেরার পথে বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here