পবিত্র ঈদ উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সেবুল আলী রাজা

শাহরিয়ার শাকিল,বড়লেখা (সিলেট) প্রতিনিধি:

পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে সিলেটের কানাইঘাট উপজেলা সহ মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেবুল আলী রাজা। তিনি কানাইঘাট উপজেলা সহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য,শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ঈদ শুভেচ্ছা বিবৃতিতে সেবুল আলী রাজা বলেন ঈদ উল-ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদ উল-ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।পবিত্র ঈদ উল-ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা ও সুসংহত বন্ধন। ঈদ উল-ফিতরের মহি-মান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব মুসলিম সমাজ,দেশপ্রেম ও মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।আসুন সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল-ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই। সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই।পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন,সবাই কে জানাই ঈদ মোবারক।


পবিত্র ঈদ উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সেবুল আলী রাজা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here