Home সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা বড়লেখায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বড়লেখায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বড়লেখায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেলে পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভা মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আমির উদ্দিন, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, ইউপি সদস্য রাফাত আহমদ, সেলিম উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার ব্যাংকার আব্দুল কুদ্দুস, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, নিরাপদ সড়ক চাই নিসচা’র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও ক্রীড়া ধারাভাষ্যকার আহমেদ নোমান প্রমুখ।

টুর্নামেন্টে উপজেলার ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের মধ্যে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।

বার্তা প্রেরক
হানিফ পারভেজ
বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি
০১৮১৯৫৬৪৭৪২


বড়লেখায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here