বড়লেখায় উপজেলা আ.লীগ নেতা আব্দুল মান্নানের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক প্রকাশ

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, বড়লেখা সরকারী কলেজের পরিচালনা কমিটির সাবেক সদস্য ও পৌরসভার গাজিটেকা পূরুষ রামের চক বাসিন্দা আব্দুল মান্নান (৭৬) (মান্নান‌‌ মেম্বার নামে সমাধিক পরিচিত) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ শোক বিবৃতি দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী এক শোক বার্তায় বলেন, মরহুম আব্দুল মান্নান আজীবন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের সারথী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন নির্ভীক কর্মী হিসেবে সকলের আস্হাভাজন ছিলেন। বড়লেখা ইউনিয়ন পরিষদের আমার সহকর্মী হিসেবে এলাকার উন্নয়নে তিনি কাজ করে গেছেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, মরহুম আব্দুল মান্নান মেম্বার বুধবার (১১ মে) রাত ১১:৪৫ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে ৩ ছেলে , ৪ মেয়ে আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ যোহর বেলা ২ঃ৩০মিনিটের সময় গাজিটেকা শাহজালাল কমিউনিটি সেন্টারের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে।


বড়লেখায় উপজেলা আ.লীগ নেতা আব্দুল মান্নানের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক প্রকাশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here