‘আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করতে হবে’

বরিশাল বিভাগীয় প্রতিনিধি:

বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করতে হবে। যাতে ষড়যন্ত্রকারীরা পিছনের দরজা দিয়ে আর কোনদিন ক্ষমতায় আসার সাহসও না করতে পারে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মঙ্গলবার নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে জেলা ও মহানগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান সিটি মেয়র।

মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথি সিটি মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করলেই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল ও সার্থক হবে। এছাড়াও আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


‘আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করতে হবে’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles