Home আইন-আদালত ‘করোনার নতুন ধরন দ্রুত ছড়ায়, আক্রান্ত ব্যক্তি ১০ জনকে সংক্রমিত করতে পারেন’

‘করোনার নতুন ধরন দ্রুত ছড়ায়, আক্রান্ত ব্যক্তি ১০ জনকে সংক্রমিত করতে পারেন’

‘করোনার নতুন ধরন দ্রুত ছড়ায়, আক্রান্ত ব্যক্তি ১০ জনকে সংক্রমিত করতে পারেন’

অনলাইন ডেস্ক:

একুশে পদকপ্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেছেন, ‌‘করোনার নতুন ধরন দ্রুত এবং ব্যাপকভাবে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি প্রায় ১০ জনকে সংক্রমিত করতে পারেন।’

আজ সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও এপির ফোকাল পয়েন্ট মো. গোলাম দস্তগীরের সঞ্চালনায় সেমিনারে ইউজিসির উপপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পরিচালক ও সমপর্যায়ের ৪০ জন কর্মকর্তা অংশ নেন।

 

করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ মোকাবিলায় মাস্ক পরার কোনো বিকল্প নেই উল্লেখ করে ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘সংক্রমণের হার বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনার চতুর্থ ঢেউ মোকাবিলায় লকডাউনের মতো পদক্ষেপের প্রয়োজন পড়বে না। তবে, বেপরোয়াভাবে চলাচল বা স্বাস্থ্যবিধি অমান্য করা যাবে না। সবাইকে হাত ধোয়ার অভ্যাস চর্চা ও শারীরিক নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ ছাড়া করোনার নতুন ধরন যথাযথভাবে মোকাবিলা করার জন্য দ্রুত করোনা টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।

ডা. আব্দুল্লাহ বলেন, ‘নাকে নেওয়ার করোনার ওষুধের ট্রায়াল শিগগিরই দেশে শুরু হতে পারে। বাংলাদেশ ও সুইডেনের যৌথ উদ্যোগে এ ওষুধ বাংলাদেশে তৈরি হবে। এ টিকা করোনাভাইরাসের সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই প্রায় শতভাগ কার্যকর হবে এবং এটি মানুষকে অনেক বেশি সুরক্ষা দেবে।’

‘শিগগিরই ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকার আওতায় নিয়ে আসার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিমত অনুযায়ী ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে’, বলেন তিনি।


‘করোনার নতুন ধরন দ্রুত ছড়ায়, আক্রান্ত ব্যক্তি ১০ জনকে সংক্রমিত করতে পারেন’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here