সিলেটের গোয়াইনঘাটের ৮ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত, প্রশংসায় ভাসছেন মন্ত্রী ইমরান

0
89

মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে শিক্ষা ব্যবস্হায় আরও একটি নতুন মাইলফলক রচিত হলো। বন্যার ভয়াবহ ক্ষতের মধ্যেও ভালো একটা খবরও আছে। আর তা হচ্ছে একসাথে গোয়াইনঘাটের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। শিক্ষার আলোয় আলোকিত হওয়ার আরও একধাপ এগুনোর খবরে অনেকটা আনন্দে উদ্বেলিত গোয়াইনঘাট উপজেলার প্রায় সব মহল। তারা সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, স্হানীয় সাংসদ ইমরান আহমদকে প্রশংসায় ভাসি দিচ্ছেন। মূলতঃ তারই উদ্যোগে ও প্রচেষ্টায় এমন সুসংবাদ।
বুধবার দুপুরে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে একসাথে গোয়াইনঘাট উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্টান এমপিওভুক্তির খবর চাউর হলে চলমান দুর্যোগেও আনন্দের খোরাক হয়ে উঠে বিষয়টি। নেট দুনিয়ায় মুহুর্তেই ভাইরাল হয় এ সংবাদ।
সীমান্ত উপজেলা গোয়াইনঘাটের শিক্ষাবিপ্লবের মহানায়ক সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমদ এমপির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা। এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্টানগুলো হলো সালুটিকর কলেজ, রুস্তমপুর কলেজ, আলীরগাও কলেজ, নলজুরী সপ্তগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, গুরুকচি উচ্চ বিদ্যালয়, বীর মঙ্গল উচ্চ বিদ্যালয়, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় ও উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্টান ইমরান আহমদ বালিকা বিদ্যালয়।

এ ব্যাপারে কথা হলে শিক্ষা সচেতনরা বলেন, গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্হার পরিবর্তনে আজকের এই এমপিওভুক্তি আরও গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করবে। অত্রাঞ্চলের মানুষের মৌলিক অধিকার শিক্ষা ক্ষেত্রে সরকারের চলমান অগ্রযাত্রায়  এখানকার নির্বাচিত নেতা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির প্রচেষ্টায় সরকারের তরফে এমন উদারতা সকলের কাছে অত্যন্ত প্রশংসনীয় এবং সাধুবাদ পাচ্ছে। গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান বলেন, আমার বাবার স্বপ্নের সালুটিকর কলেজ আজ এমপিওভুক্ত হয়েছে।  এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেতা ও অভিভাবক সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জননেতা ইমরান আহমদ এমপি,সরকারের শিক্ষা মন্ত্রী এবং আমাদের বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক সরকারের প্রধানমন্ত্রীর প্রতি। সরকারের এই ঘোষণা গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্হাকে আরও গতিশীল ও সফলতার অগ্রযাত্রায় ধাবিত রাখবে।
গোয়াইনঘাটের রুস্তমপুর কলেজের গভর্নিংবডির সভাপতি এডভোকেট জামাল উদ্দিন মাষ্টার বলেন, আমি রুস্তমপুর কলেজটিকে এমপিওভুক্ত করণের মধ্য দিয়ে শিক্ষার আলোকিত আগামীর পথচলায় যে নতুন দিগন্তের সুচিত হয়েছে এজন্য আমি রুস্তমপুর ইউনিয়নের পক্ষ থেকে আমাদের নেতা সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, সরকারের শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা  ও অভিনন্দন জানাচ্ছি। গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জানান, গোয়াইনঘাটের আজকের শিক্ষা ব্যবস্হার বৈপ্লবিক পরিবর্তনের নায়ক একজনই। তিনি হলেন মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি এমপি হওয়ার আগে একটি কলেজও ছিলনা। অথচ আজ একটি সরকারি কলেজসহ ইউনিয়নে ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিকেরও বেশি মাধ্যমিক স্কুল এমপিওভুক্ত হয়েছে যা দেশের বিভিন্ন এলাকার মধ্যে বিরল ঘটনা। তার হাত ধরেই অত্রাঞ্চলের শিক্ষা ব্যবস্হার এই অভূতপূর্ব উন্নতি সাধিত হচ্ছে।
গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, শুধু গোয়াইনঘাটই নয় জননেতা ইমরান আহমদ এমপির দ্বারা সীমান্ত জনগোষ্ঠীবেষ্টিত সিলেট-৪ আসনের ৩টি উপজেলারই শিক্ষা ব্যবস্হার আমুল পরিবর্তনের মহানায়ক তিনি। স্কুল, কলেজ, মাদ্রাসা এমন কোন শিক্ষা প্রতিষ্টান নেই যেখানে মন্ত্রী ইমরানের বাস্তবায়িত উন্নয়ন নেই। অত্রাঞ্চলের নারী শিক্ষার অগ্রদূতও তিনি। জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা কলেজ, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় তার জলন্ত উদাহারণ।


সিলেটের গোয়াইনঘাটের ৮ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত, প্রশংসায় ভাসছেন মন্ত্রী ইমরান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here