প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তহবিল থেকে নগদ অর্থ উপহার

0
110

দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নে দিনব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫ টি পরিবারের মাঝে নগদ অর্থ ১০,০০০ (দশ হাজার) টাকা সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাটের বেশ কয়েকটি ইউনিয়ন, বিশেষত গোয়াইনঘাট সদর, আলীগাও, লেংগুড়া, দৌবাড়ি, তোয়াকুল, পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, নন্দিকর গাঁও, ফতেপুর, রুস্তমপুর ইউনিয়নের নগদ অর্থ (১০,০০০ হাজার) টাকা ও খাদ্য সহায়তা সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্থদের মাঝে প্রতিটি ইউনিয়ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাদ্দ কৃত তহবিল থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব ইমরান আহমেদ মাধ্যমে আওয়ামীলীগের রাজনৈতিক ব্যক্তিবর্গের সর্বাত্মক সহযোগিতা নিয়ে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউনুস আহমেদ ৬নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মিনহাজ উদ্দিন , ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি জনাব মাস্টার নজরুল ইসলাম ও সাধারণ-সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, এস.আই অজয় ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ এখলাছুর রহমান ও অন্যান ওয়ার্ড সদস্যবৃন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজান সিদ্দিক সাবুল, সহ-সভাপতি মারুফ আহমেদ প্রমুখ।


প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তহবিল থেকে নগদ অর্থ উপহার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here