কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৩০ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

0
42

আব্দুস ছাত্তার,কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে , কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান তত্ত্বাবধানে ও থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান এর নেতৃত্বে, কালিগঞ্জ থানার এএসআই (নিঃ) শেখ জিল্লুর রহমান, ওএসআই বুলবুল কনস্টেবল ইমাম হোসেনসহ অফিসার ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ আগস্ট বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন। আটককৃত ব্যক্তি কালিগঞ্জ উপজেলার বারদাহ গ্রামের মৃত সিফাততুল্লাহ গাজীর ছেলে আলী নেওয়াজ গাজী ( ৫২) এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মামলা নম্বর ১৯ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান বলেন মাদক এবং জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৩০ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here