
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরে অন্যতম পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগে আসমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজে এক বৃক্ষ রোপন বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হুমায়ুন আহমেদ । আরো উপস্থিত ছিলেন টিআইবি মাদারীপুরের এরিয়া ম্যানেজার জনাব উত্তম কুমার, নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, এপেক্স ক্লাব অব সাধারণ সম্পাদক জনাব গোলাম কিবরিয়া খান প্রিন্স, পাশে আছি মাদারীপুর এর প্রতিষ্ঠাতা পরিচালক বায়জিদ মিয়া, সাংবাদিক ও সমাজকর্মী এস এম আরাফাত হাসান, সংস্কৃতিকর্মী ও স্বেচ্ছাসেবী আরিফুল হক পাপ্পু, সাংবাদিক ইমদাদুল হক মিলন।
স্বপ্নের সবুজ বাংলাদেশের সেচ্ছাসেবীগন ও কমিটির নেতৃবৃন্দ। উল্লেখিত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকসহ সকল ছাত্র-ছাত্রী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে ৩০০ এর অধিক ছাত্র- ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয় এবং প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বৃক্ষ রোপন করা হয়। এই আলোচনা সভার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃক্ষের প্রয়োজনীয়তা এবং পরিবেশ রক্ষায় ছাত্র-ছাত্রীদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নের সবুজ বাংলাদেশের সভাপতি জনাব ইমরান মুন্সি।












