যশোরের অভয়নগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ ও বিভিন্ন পেশাজীবি লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। শনিবার (২৭ই আগষ্ট) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠান পৌর আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি রণজিত কুমার রায়, অনুষ্ঠানে প্রধান বক্তা হিবাবে বক্তব্য রাখেন সাবেক (এমপি) হুইপ শেখ আব্দুল ওহাব, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ শেখ, জাতীয় শ্রমিকলীগ নওয়াপাড়া – – রাজঘাট শিল্প অঞ্চলের সভাপতি নজরুল ইসলাম ফারাজী, সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, সহ বিভিন্ন শ্রমজীবি সংগঠনের নের্তৃৃবৃন্দ। আলোচনা শেষে ১৫ই আগষ্ট এ নিহত বংগবন্ধু ও পরিবারের নিহত সকলের আত্নার মাগফেরাত কামনায় এক গন ভোজের আয়োজন করা হয়।


যশোরের অভয়নগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here