তিন বছরের সাজা এড়াতে ১৭বছর পলাতক থাকা আসামীকে গ্রেফতার

মোঃ ইসমাইল হোসেন ফরিদ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি:

পরশুরামে ১৭ বছর পলাতক থাকার পর ৩বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পরশুরাম থানা পুলিশ।শনিবার পরশুরাম থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই প্রতিক পাল, এসআই হারুন অর রশিদ, এএসআই বিল্লাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভূক্ত ১৭ বছর পলাতক থাকা ৩বছরের সাজা প্রাপ্ত আসামী মোঃ আবুল কাশেমকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল কাশেম ২০০১ সালে ফেনসিডিলসহ নোয়াখালীর বেগমগঞ্জ থানায় গ্রেফতার হয়। এরপর ২০দিন জেলহাজতে থাকার পর জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায়।২০০৫ সালে নোয়াখালী আদালতে বিশেষ ট্রাইবুনালে তাকে ৩বছরের সাজা প্রদান করা হয়। সাজ হওয়ার পর থেকে আসামী মোঃ আবুল কাশেম পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল কাশেম পরশুরাম পৌর এলাকার পূর্ব সলিয়া গ্রামের (কাজী বাড়ী)র মৃত গুড়া মিয়ার ছেলে। থানা সূত্র আরো জানায় একই দিন অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভূক্ত আসামী আবুল খায়ের নামে আরেক জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আবুল খায়ের উপজেলার বক্সমাহামুদ ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের মৃত নাছির মিয়ার ছেলে।


তিন বছরের সাজা এড়াতে ১৭বছর পলাতক থাকা আসামীকে গ্রেফতার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles