
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার সাদিরা খাতুনের সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া’র সাংবাদিকদের সাথে ২৮ আগষ্ট সকাল ১১টার পুলিশ লাইনের ড্রিল সেডে এক সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি,ও শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ বীর মুক্তিযুদ্ধার পাশাপাশি অন্যান্য সকল আন্দোলন সংগ্রামে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।
তিনি জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত কাঙ্ক্ষিত নড়াইল গড়তে সব শ্রেণির গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এসপি সাদিয়া খাতুন তার বক্তৃতায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও গনমানুষের আস্থা অর্জন করে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশিত পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃপ্ত অঙ্গিকার ব্যক্ত করেন।
গণমাধ্যম কর্মীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার এস,এম,কামরুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া (সদর সার্কেল)সহ অন্যান্য অফিসারবৃন্দ এবং নড়াইল জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।





