বহিঃবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র নতুন কার্যকরী কমিটি গঠন

0
114

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

২ আগস্ট অনুষ্টিত কার্যকরী কমিটির সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে ৩০ আগস্ট নির্বাচন, ২৪ আগস্ট মনোয়ন দাখিলের শেষ দিন, ২৫ আগস্ট মনোয়ন প্রত্যাহার, ২৬ আগস্ট স্কুটুনি এবং ২৭ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় সীমা দিয়ে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়।

মনোয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত সভাপতি এবং সম্পাদক পদে একক প্রার্থীতা থাকায় স্কুটুনি শেষে গত ২৭ আগস্ট নির্বাচন কমিশন সভাপতি এবং সম্পাদক পদে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।

এতে সভাপতি পদে ফোরামের সাবেক সহ সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব ফখরুল ইসলাম জীবন এবং সাধারণ সম্পাদক পদে ফোরামের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান কে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।

দেশে অবস্থানরত উক্ত সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম রাসেল এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন, নতুন সভাপতি এবং পুননির্বাচিত সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়ে ফেইসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে তৃণমূল নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।


বহিঃবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা’র নতুন কার্যকরী কমিটি গঠন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here