
মোঃ ওমর ফারুক অনিক,মালদ্বীপ প্রতিনিধি:
বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, বিখ্যাত ইসলামিক স্কলার ও বক্তা হিসেবে জীবনে তিনি কুড়িয়েছেন অনেক ভূয়সী প্রশংসা। পেয়েছেন ভক্তদের মন উজাড় করা ভালবাসা আর সম্মাননা স্বরূপ অসংখ্য পুরুষ্কার। তন্মধ্যে, শুক্রবার (২ সেপ্টেম্বর) মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে (মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদ) এর পক্ষ থেকে সংবর্ধনা ও সন্মাননা স্মারক দেওয়া হয় দ্বীপ রাষ্ট্রে সফররত জনাব মুহাদ্দিস রফিকউল্লাহ আফসারি সাহেবকে।
সংবর্ধনা ও সন্মাননা স্মারক প্রদান কালে (মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদের) সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম (শহীদ) সহ সংগঠনটির অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক-সম্পাদক শাহ মোহাম্মদ সাব্বির, যুগ্ম-সম্পাদক মো: মহিনউদ্দিন, মিডিয়া-সম্পাদক মো: শাহাদাৎ হোসেন, প্রচার-সম্পাদক মো: মিজানুর রহমান অনিক, সিনিয়র-সদস্য মো: রিয়াদ হোসেন ও আলাউদ্দিন ইলিয়াস মোল্লা।
উল্লেখ্য, তিনদিনের সফরে মালদ্বীপে আসেন ইসলামিক স্কলার ও জনপ্রিয় বক্তা জনাব মুহাদ্দিস রফিকউল্লাহ আফসারি। তিনি বলেন, প্রবাসে এসে প্রবাসী ভাইদের সংবর্ধনা ও সন্মাননা স্মারক পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি, খুবই অনুপ্রাণিত বোধ করছি। মালদ্বীপস্থ ফেনী জেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সন্মাননা স্মারক পেয়ে খুবই ভালো লাগছে। প্রবাসী সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ তিনি ইউ এস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে পিরে গেছেন।













