বুড়িচং স-মিল থেকে মাদক উদ্ধার

0
131

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় গত রাত, ৯ঃ০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।

এসময় মোবারক হোসেন (৩৫) এর বিসমিল্লাহ নামক ‘স’ মিলের গোপন কক্ষে কাঠের বক্স থেকে ১০ বোতল ফেন্সিডিল, ১৩ বোতল স্কার্ফ সিরাপ, ০২ টি কিং ফিসার বিয়ার বোতল, ৩ বোতল হুইস্কি ( মদ) ও ০১টি এন্ড্রয়েড মোবাইল ফোন (রেডমি) উদ্ধার করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য অফিসার ইনচার্জ, বুড়িচং কে নির্দেশ দেওয়া হয়েছে।

জব্দকৃত মালামাল বুড়িচং থানা পুলিশের হেফাজতে পরবর্তী কার্যক্রম এর জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশ ও শংকুচাইল বিজিবি টিম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।


বুড়িচং স-মিল থেকে মাদক উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here