ঝিকরগাছা উপজেলার পক্ষ থেকে মেঘনা ইমদাদের সংবর্ধনা প্রদান

সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর:

আজ মঙ্গলবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, অফিসার ইনচার্জ সুমন ভক্ত, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন পলাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সহ উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগণ, ঝিকরগাছা পৌরসভার মেয়রের প্রতিনিধি, ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ে কর্মরত বেসরকারী সংস্থার সমন্বয়কারী জেডিও নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন। এসময়ে উপজেলা পর্যায়ে সকল এনজিওদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশের রূপকার সারা বিশ্বে মানবতার নেত্রী হিসেবে স্বীকৃত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মেঘনা ইমদাদ এর পুরস্কার প্রাপ্তিতে ঝিকরগাছাবাসীর জন্য সম্মান ও গৌরবের। মেঘনা ইমদাদ পড়াশুনা সম্পন্ন করে চাকরির পিছনে না ছুটে সুবিধাবঞ্চিত ও ঝুকিঁপূর্ণ পেশা থেকে ফেরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আত্মনিয়োগ করেছেন। যা আমাদের সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর চাকুরির চিন্তা না করে আত্মকর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নকশীকাঁথা ও হস্তশিল্পে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ২০১৭ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে তোলেন প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান “স্বপ্নলোকের পাঠশালা”। যেখানে শ্রমজীবী, স্বামী পরিত্যাক্তা, বিধবা, অসহায় মায়েদের সুবিধাবঞ্চিত শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করছে। বর্তমানে স্বপ্নলোকের পাঠশালা’র দুটি ক্যাম্পাসে মোট ১৭০ জন শিক্ষার্থী পড়াশুনা করছে। ঝিকরগাছা সহ পার্শ্ববর্তী উপজেলাসমূহের বেকার, অদক্ষ যুব ও যুব মহিলাদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষ করে বেকার, অসহায়, অদক্ষ ও স্বামী পরিত্যক্তা মহিলাদের বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদনক্রমে ২০০৫ সাল থেকে ০৬ মাস মেয়াদী অফিস এ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল ভূমি জরিপ, ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে সর্বমোট ৩ হাজার ৮৫০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যা দক্ষ মানব সম্পদ তৈরীতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। তিনি স্বামী পরিত্যাক্তা ও বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে ব্লক বাটিক, দর্জি বিজ্ঞান, এমব্রয়ডারি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করনে। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা কর্মীদের উৎপাদিত পণ্য যেমন, থ্রি-পিস, নকশী কাঁথা, শাড়ি, বেডশীট, পাঞ্জাবি ও হস্তশিল্প পণ্য তিনি বিক্রয়ের ব্যবস্থা করে থাকেন। ইতোমধ্যে মেঘনা ইমদাদ কাজের স্বীকৃতিও পেয়েছেন। যারমধ্যে, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ২০১৭ সালে ঝিকরগাছা উপজেলার জয়িতা পুরস্কার অর্জন, সিআরআই এর ইয়ুথ বাংলা কর্তৃক জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০ অর্জন, ২০২১-২২ অর্থবছরে যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করেছেন।
আমি তার সার্বিক মঙ্গল কামনা করছি।


ঝিকরগাছা উপজেলার পক্ষ থেকে মেঘনা ইমদাদের সংবর্ধনা প্রদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles