
মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার গয়িসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামে চুরিরর অভিযোগে গণ পিটুনিতে সায়েম মিয়া (৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে নিতেস্বর গ্রামের এ ঘটনাটি ঘটে। সায়েম মিয়া সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের রিয়াজ মিয়ার ছেলে।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
মৌলভীবাজার মডেল থানার ওসি ( অপরাশেন) মো: মশিউর রহমান জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বিষটি তদন্ত করে দেখা হচ্ছে।





