রায়পুরায় পাওনা টাকা চাওয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৫ গ্রেফতার ১

0
114

তাছলিমা আক্তার,রায়পুরা( নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী রায়পুরা সায়দাবাদ গ্রামে ফরিদ মিয়া ও শরীফ মিয়া দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫ আহত হয়েছেন।

গতকাল রবিবার রাতে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ বাজারে ফসলি জমি হালচাষের পাওনা টাকাকে চাওয়া কেন্দ্র করে দু’পক্ষই ঝগড়ায় জড়িয়ে পড়ে । এসময় পাওনাদার ফরিদ মিয়া স্কুল পুড়ুয়া ছেলেসহ উভয় পক্ষের মোট ৫ জন আহত হয়। পরে আহত অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদ মিয়াকে গ্রেফতার করে করে রায়পুরা থানা পুলিশ।

আহতরা হলেন, সায়দাবাদ সুলতান হাজীর বাড়ীর সুলতান হাজীর ছেলে ফরিদ মিয়া (৬০), ফরিদ মিয়ার তিন ছেলে সৈকত আলী (১৮), স্বপন (২০), সৌরভ(১৬) অপর পক্ষের লাললার বাড়ি বজলুর রহমানের ছেলে আজগর আলী (৪৫) কে এঘনায় গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা বেশি অবনতি হওয়াই আজগর আলী কে ঢাকা হাসপাতালে রেফার্ড করে ডাক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সায়দাবাদ বাজারে সুলতান হাজীর বাড়ির ফরিদ মিয়া সায়দাবাদ বালু চরের লাললার বাড়ির শরীফ মিয়ার কাছে ফসলি জমি হালচাষের ১০ হাজার ১শ পাওনা টাকা চাওয়াই তাদের মধ্যে কথা কাটাকাটি চলে এরই মধ্যে শরীফ মিয়ার চাচা আজগর আলী শরীফের সাথে মিলে তর্কে লিপ্ত হয়ে পড়েন। এক পর্যায়ে ফরিদ মিয়া ক্ষিপ্ত হয়ে তার সন্তানদের ঢেকে এনে আজগর আলীর উপর অতর্কিত হামলা চালায় এরই পরিপেক্ষিতে লাললার বাড়ি আজগর আলী ও শরীফ মিয়ার ৩০ থেকে ৫০ জন লোক ফরিদ মিয়ার ৬ টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটসহ ফরিদ মিয়া ও তার তিন ছেলেকে বেধড়ক মারধর করে । আর এই ঘটনায় ফরিদ মিয়াকে পুলিশের হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানোর পর তাকে আহত অবস্থায় সোমবার সকালে রায়পুরা থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরন করেন ।

এবিষয়ে ফরিদ মিয়ার স্ত্রী জানান, আমার স্বামী ফরিদ মিয়া ট্রাক্টর দিয়ে ফসলি জমি হালচাষ করে সংসার পরিচালনা করেন। আর পাশের এলাকার শরীফের কাছে ফসলি জমির হাল চাষের দশ হাজার একশ টাকা বেশ কিছুদিন যাবত ঘুরাইছেতেন। পাওনা টাকা চাওয়াই আমার ঘরবাড়ি ভাংচুর ও স্বর্ণঅলংকার সব কিছু লোটপাট করে নিয়ে যান।

এলাকাবাসী জানান, বাড়িতে কেউ না থাকায় আজগর আলীকে গুরুত্বর কুপিয়ে জখম করার কারনে ফরিদ মিয়ার ঘরবাড়ি ভাংচুর করেন।

এই বিষয়ে রায়পুরার থানার ওসি তদন্ত গোবিন্দ সরকার বলেন, ফরিদ মিয়ার বাড়ি থেকে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের কোন অভিযোগ রায়পুরা থানা দেওয়া হয়নি। অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রায়পুরায় পাওনা টাকা চাওয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৫ গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here