যশোরে পানির বালতিতে পড়ে ১৮ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু।

0
143

যশোর জেলা প্রতিনিধি:

যশোরের অভয়নগরে গোসল করানোর জন্য মায়ের রেখে যাওয়া বালতির পানিতে ডুবে ১৮ মাস বয়সের লামিয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে অভয়নগর উপজেলার কোটা গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত শিশু উপজেলার কোটা গ্রামের মোস্তাফিজুর রহমান মল্লিকের মেয়ে।

মোস্তাফিজুর রহমান মল্লিক সোমবার সকালে তিনি রাজমিস্ত্রীর কাজ করতে চলে যান। সকাল ১১টার দিকে লামিয়াকে গোসল করানোর জন্য তার মা একটি বালতিতে পানি ভরতি করে বালতিটি বারান্দায় রেখে গামছা আনতে ঘরের ভেতরে যান। এসময় লামিয়া হামাগুঁড়ি দিয়ে বালতি ধরে দাঁড়াতে গেলে উপুড় হয়ে বালতির মধ্যে পড়ে পানিতে ডুবে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক ঘটনায় সন্তান হারানোর শোকে পাগল প্রায় মা-বাবা সহ পরিবারের সদস্যরা।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


যশোরে পানির বালতিতে পড়ে ১৮ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here